রুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিষদ থেকে আমরা ১৬ নভেম্বর সম্ভব্য হিসেবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের নির্দেশনা পেয়েছি।”
সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হচ্ছে।
তবে ভর্তি ফরম এবং অন্যান্য বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, খুব শিগগির ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়মাবলী পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
