চট্টগ্রামে হেরোইনসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স।
সোমবার ভোর রাতে নগরীর প্রবেশ দ্বার একে খান গেইট এলাকায় একটি কোচে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম (৩৭) ও সাদ্দাম হোসেন (২৩) কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা।
তাদের কাছ থেকে ৬৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রামের বিজিবি ২৮ ব্যাটেলিয়নের মেজর সাব্বির আহমেদ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
মেজর সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর সাব্বির।
