২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘জামাইয়ের’ হাতে শ্বশুর খুন

যৌতুক নিয়ে বিবাদে পাবনা সদরে মেয়ে জামাইয়ের পিটুনিতে বৃদ্ধ শ্বশুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 01:55 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার রাতে হটরা গ্রামে এ ঘটনায় নিহত হন আন্তাজ আলী (৭০)। এরপর থেকে মেয়েজামাই আজাদ হোসেন পলাতক রয়েছেন।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজাদের মা ও ফুফুকে আটক করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌতুক নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত রাতে এ নিয়ে আবারো দুজনের ঝগড়া হয়। এক পর্যায়ে আজাদের মারপিটে মারাত্মক আহত হন আন্তাজ আলী। রাত ২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আজাদের পরিবারের লোকজনের বরাত দিয়ে ওসি আরো জানান, বিয়ের সময় আজাদকে একলাখ টাকা যৌতুক দেয়ার কথা ছিল। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও সেই টাকা পরিশোধ না করায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলত।

আটকরা হলেন পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের হটরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও সিদ্দিক রহমানের স্ত্রী নূরনেছা (৪৮)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।