ঝালকাঠীতে আদালতে বোমা আতঙ্ক
ঝালকাঠী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সকালে বোমা আতঙ্কে বিচার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে পরে পুলিশ এসে তল্লাশি চালিয়ে কিছু পায়নি বলে আদালত সংশ্লিষ্টরা জানান।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আদালতকক্ষে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়লে বিচারক এজলাস ছেড়ে চলে যান।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ এসে তল্লাশি চালিয়েছে। তবে, তারা কিছুই পায়নি।
পরে খবর পেয়ে পুলিশ এসে কক্ষে তল্লাশি শুরু করে।
ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবী নাসিমুল হাসান নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত চলাকালে হঠাৎ শব্দ হলে বিচারক কিরন শংকর হালদার আতঙ্কিত হয়ে এজলাস ত্যাগ করেন।
