২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 09:09 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

রোবরার সন্ধ্যা সাড়ে ৭টায় কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের বাতিয়ার রহমান মোল্লার ছেলে আবু হানিফ মোল্লা (৩০) এবং একই জেলার বোয়ালমারী উপজেলার সহ¯্রাইল গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে জামিলুর রহমান (২৮)।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম ঘটন্রা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে হানিফকে আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হানিফকে আটক করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।