নওগাঁয় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে রোববার সকাল এগারোটায় পানিতে ডুবে যায় শফিকুল ইসলাম (৩) ও মিনহাজুল ইসলাম (২) নামে দুই শিশু।
নিহত শফিকুল ইসলাম ফারাদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ও মিনহাজুল একই গ্রামের আ. মজিদের ছেলে।
নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, খেলার এক পর্যায়ে পানিতে পড়ে ডুবে যায় তারা। শফিকুল ইসলামের মা উপস্থিত লোকজনের সহায়তায় সঙ্গে সঙ্গে পানি থেকে তুলে আনলেও তারা দুজনেই মারা য়ায়।
