২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হেযবুত তাওহীদের ২ নারী সদস্য গ্রেফতার

জঙ্গি সংগঠন হেযবুত তাওহীদের ২ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 07:50 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

রবিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া উত্তরপাড়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী শাপলা বেগম (২৪) এবং শেরপুরের নলিতাবাড়ী উপজেলার বাজপাড়া গ্রামের মঞ্জুরুল হক পলাশের স্ত্রী নুরজাহান পারভীন ঝর্ণা (২৩)।

এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি জেহাদী বই ও পোস্টার উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে হেযবুত তাওহীদের সদস্য বলে স্বীকার করেছে।

তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। রংপুরে সংগঠনটির অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলেছে।  

কাউন্সিলর মোখলেছুর রহমান তরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের আটক করলে তারা আমাকে জবাই করার হুমকি দেয় এবং মোবাইল ফোনে অন্য সদস্যদের ডেকে পাঠায়।”

শাপলা বেগম সাংবাদিকদের জানান, তিনি ২০০৯ সালে হেযবুত তাওহীদে যোগ দেন। সাধারণ মানুষের মধ্যে দলীয় কার্যক্রম ছড়িয়ে দেয়ার দায়িত্ব দিয়ে তাদেরকে ২০১২ সালের জানুয়ারি মাসে রংপুরে পাঠানো হয়। তাদের সঙ্গে আরও ১৫ জন নারী সদস্য আছেন।

তিনি আরও বলেন, তারা নগরীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দলের জন্য কাজ করছেন। শাপলা ও নুরজাহান স্বামীসহ নগরীর তাজহাট মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকেন। তাদের স্বামীরাও হেযবুতের সদস্য।