২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে তদন্ত কমিটি

চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বেপজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) উপ-সচিব আবুল বাশারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান বেপজার চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আবদুর রশিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

দুপুরে বেপজা কার্যালয়ে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে কারখানা মালিক, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের দুপক্ষের প্রতিনিধিরা সমঝোতা বৈঠকে অংশ নেন বলে জানান রশিদ।

শনিবার রাতে সিইপিজেডের মূল ফটকের অদূরে ঝনক প্লাজা নামের একটি বিপণি কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়ায় বিদেশি মালিকানাধীন একটি জুতা কারখানার শ্রমিকরা। এঘটনায় মোট ১৫ জন আহত হয় বলে জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।

কারখানা থেকে বাঙালি শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।

আবদুর রশিদ বলেন, পাহাড়ি শ্রমিকদের সব ধরণের নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে।

ওই ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার খরচ মালিক পক্ষ বহন করছে বলেও জানান তিনি।