২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ নভেম্বর

আগামী ১৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক নম্বরের মাধ্যমে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

“গতবারের তুলনায় এবার ১০০টি আসন বাড়ানো হয়েছে।”

ভর্তি ফরম সংগ্রহের প্রক্রিয়া এবং আবেদনকরীর যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত অন্যান্য ডিন কমিটির পরের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।