২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে সড়ক অবরোধে গুদাম শ্রমিকরা

শ্রমিক অপহরণের অভিযোগে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে চাল গুদামের শ্রমিকরা। রোববার সকাল ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

এদিকে কথিত অপহরণকারীর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়তলী থানার ওসি একেএম আজিজুর রহমান জানান, অপহরণের অভিযোগে রোববার সকালে পাহাড়তলী এলাকা থেকে তৌহিদুর রহমান (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

চাল গুদাম শ্রমিক মো. শাহাবউদ্দিন জানান, শনিবার রাতে স্থানীয় ইকবাল ও তার সহযোগীরা দুই শ্রমিক এবং একজন ট্রাক ড্রাইভার ও তার সহকারীকে অপহরণ করে। এ ঘটনার পর অপহৃতদের উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পাহাড়তলী বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা।

ওসি জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে ইকবালের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। এর জেরেই শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল।

তবে বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।