বান্দরবানে হাতির আক্রমণে বৃদ্ধ নিহত
বান্দরবান সদর উপজেলায় বন্যগাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার ভোরের উপজেলার সুয়ালক ইউনিয়নে কদুখোলায় হাতির আক্রমণে নিহত হন সামশুল আলম সরকার (৮০)।
সুয়ালক ইউপি চেয়ারম্যান রাংলাই ম্রু জানান, ভোর রাত তিনটার দিকে কদুখোলায় বন্যহাতি আক্রমণ করে। এতে সামশুল আলম সরকার নিহত হয়।
বান্দরবান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
