২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে সংঘর্ষে ছাত্রদলের কর্মীসভা পণ্ড

দুপক্ষের সংঘর্ষে রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মীসভা পণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

রোববার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় চত্বরে এ সংঘর্ষে আহতদের মধ্যে এক ছাত্রদলকর্মীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, কর্মীসভা শুরুর আগে ছাত্রদল নেতা খৈয়ম পক্ষ ও আসলাম পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়।

এ সময় ছাত্রদলকর্মীরা ছোটাছুটি শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা সভাস্থল ছেড়ে চলে যায়।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদা মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার কাজী আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন।