২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী শনিবার

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী নারী নেত্রী আইভী রহমানের নবম মৃত্যুবার্ষিকী শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভী রহমান।

গ্রেনেড হামলায় গুরুতর আহত আইভী ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অগাস্ট তিনি মারা যান। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছিলেন।

প্রতিবারের মত এবারো আইভী রহমানের মৃত্যুবার্ষিকীতে শনিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে সেখানে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।  

এছাড়া বিকেলে গুলশানের আইভি কনকর্ড টাওয়ারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।