২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ব্যাংককে আ. লীগ নেতা হালিম

প্রতিপক্ষের হামলায় আহত ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আতমা হালিম উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ব্যাংকক যান। সঙ্গে রয়েছেন স্ত্রী হামিদা আক্তার বেলি এবং একমাত্র ছেলে মিমেল।

সেখানে চোখের জন্য বামরুনগ্রাড এবং মাথা ও কানের জন্য ব্যাংকক জেনারেল হাসপাতালে চিকিৎসা নেবেন বলে পরিবারের সদস্যরা জানান।

গত ২০ জুলাই সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতনদী গ্রামের বাড়ি যাওয়ার পথে তার গাড়িবহরে হামলা চালায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমর্থকরা। এতে হালিম মাথা, চোখ ও কানে আঘাত পান।

হালিমের ছোট ভাই শফিকুর রহমান মিলন জানান, হালিমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি।

হালিমের স্ত্রী হামিদা আক্তার জানান, “তার অবস্থা ভাল নয়। তার স্মরণশক্তি প্রায় লোপ পেয়েছে। কানে কম শুনছেন এবং চোখে ঝাপসা দেখছেন। চিকিৎসকদের পরামর্শে ব্যাংকক নিয়ে যাচ্ছি।”

তিনি হালিমের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।