২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন শনিবার

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটাল ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হওয়ার পর চিকিৎসার জন্য দ্বিতীয় বার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম, তার কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল কাজি ফকরুদ্দিন আহমেদ, একান্ত সচিব সম্পদ বড়ুয়া ও ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন।