গোপালগঞ্জে কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জের এসপি সার্কেল মনিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি ফেরদাউস হোসেন ও সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস ছালামের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের মোহন মণ্ডল ও গুরুদাস মণ্ডলের পুকুরের পানির নিচের কাদামাটির মধ্য থেকে মূর্তি ২টি উদ্ধার করেন।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস ছালাম বলেন, প্রায় এক বছর আগে ওই এলাকা থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার বরা হয়েছিল।
“গোপান সংবাদের ভিত্তিতে বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।”
প্রত্যেকটি মূর্তির ওজন ৫০ কেজি করে। মূর্তি ২টির দাম প্রায় ১০ কোটি টাকা বলেও জানান তিনি।
