ঝিনাইদহে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সানারুদ্দিনকে ( ৫৫ ) সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে।
সানারুদ্দিন উপজেলার আর্যনারায়ণপুর গ্রামের মৃত রব্বানী ম-লের ছেলে।
নিহতের শ্যালক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়ালপাড়া বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পালিয়ে যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে জানান ওসি।
