২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম শুল্ক জাদুঘরের উদ্বোধন

বেনাপোলে বাংলাদেশের প্রথম ‘কাস্টমস মিউজিয়াম’ উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বৃহস্পতিবার বিকালে মিউজিয়ামের উদ্ধোধন করেন বেনাপোল শুল্ক ভবনের কমিশনার মাসুদুল কবির।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে আমদানি করা সব ধরনের পণ্যের নমুনা এই মিউজিয়ামে সংরক্ষণ করা হবে।

“এছাড়াও পুরোনো দলিলাপত্রসহ কাস্টমস ও বন্দরের বিভিন্ন অবকাঠামো এখানে তুলে ধরা হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে শুল্ক ভবনের যুগ্ম-কমিশনার আকবর হোসেন, সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু ও হাসনাইন মাহমুদ, আব্দুল লতিফ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।