নাটোরে হিযবুত তওহীদের দুই নারী সদস্য আটক
নাটোর থেকে পুলিশ হিযবুত তওহীদের দুই নারী সদস্যকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হচ্ছেন- ময়মনসিংহের সদর উপজেলার তালকাতলাসেন ফকিরবাড়ি এলাকার সাকিব আহমেদের স্ত্রী উম্মেহানি (১৯) ও কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মহল্লার কোরবান আলীর মেয়ে তানজিনা সুলতানা (১৬)।
সদর থানার ওসি আসলাম হোসেন সাংবাদিকদের জানান, ওই দুই নারী বিভিন্ন বাস কাউন্টারে সংগঠনের বই বিলি করছিলেন। তাদের কাছ থেকে ১১টি ধর্মীয় বই জব্দ করা হয়।
বিকালে তাদের নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
