গাইবান্ধায় হিজবুত তওহীদের ৩ নারীকর্মী গ্রেপ্তার
আপত্তিকর প্রচারপত্র, বই ও পত্রিকা বিতরণের সময় গাইবান্ধা থেকে হিজবুত তাওহীদের তিন নারীকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকা থেকে এদের ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
এরা হলেন- মেহেরপুরের সিন্দুর কৌটা গ্রামের আনছার আলীর স্ত্রী মেহেরজান নেছা (৩৬), দিনাজপুরের কুসলপুর পূর্বপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী শামীমা আকতার (২০) ও কুড়িগ্রামের ইন্দ্রঘর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী আলপনা আকতার (১৯)।
গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, হিজবুত তওহীদ নামের একটি ধর্মীয় সংগঠনের কয়েকজন নারী-পুরুষকর্মী তাদের সংগঠনের প্রচারপত্র, ধর্মীয় বই ও পত্রিকা বিলি করছিল। এ সময় স্থানীয় জনতা তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
