২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে গৃহবধূ খুন

ঝালকাঠীতে কাঠালিয়া উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধে খুন করেছে দূর্বৃত্তরা।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বুধবার গভীর রাতে ভায়েলাবুনিয়া গ্রামে এ ঘটনায় নিহত মকসুদা বেগম (৩৮) স্থানীয় চুন্নু হাওলাদারের স্ত্রী।

কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুন্নু হাওলাদার একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে হাজতে রয়েছেন।

ওসি বলেন, অজ্ঞাত দূর্বৃত্তরা রাতে মকসুদার বাড়ির পেছনের ভাঙ্গা দরজা দিয়ে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূর শরীরের কাপড় দিয়ে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান ওসি।