২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ভোলার বোরহানউদ্দিনে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 10:49 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার দুপুরে উপজেলার উদয়পুর রাস্তার মাথায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে উঠে যায় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় উত্তেজিত জনতা সড়কটি ৬ ঘণ্টা অবরোধ করে রাখে।

বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী সোহাগ পরিবহন নামের একটি বাস দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী জহুরা আক্তার সবুরা (৩৪) ও তার ছেলে সিজার (৪)। এদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে।

পরে সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক যাত্রী ইয়ানুর বেগম (৩০) মারা যান। এ ঘটনায় আহত হয় বাসের ৩০ যাত্রী। তাদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।