শাবির হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুইটি ও ছাত্রীদের একটি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া তাদের নিয়োগ দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রসায়ন বিভাগের অধ্যাপক আশ্রাফুল আলমকে শাহপরাণ হলের, একই বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান খানকে দ্বিতীয় ছাত্রহলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
“এছাড়া পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরীকে আবারও প্রথম ছাত্রীহলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।”
