২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ফাহাদ হত্যার বিচার দাবি সহপাঠীদের

স্কুলছাত্র মোহাম্মদ সালমান ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ রাজাশন মহল্লার সার্ড মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী ও তার স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার সকালে মানববন্ধন শেষে তারা গেন্ডা বাসস্ট্যান্ডে একঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সালমান ফাহাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

পরে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহতের স্বজনরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার কাছে স্মারকলিপি দেন।

গত ২৮ জুলাই সার্ড মেমোরিয়াল বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মোহাম্মদ সালমান ফাহাদকে (১১) জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে খুন করে দুস্কৃতকারীরা।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার  করতে পারেনি।