২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু চুরি করে পালানোর সময় দুই নারী আটক

এক শিশুকে চুরি করে পালানোর সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বুধবার ভোররাতে জেলা শহরের অদূরে সরোজগঞ্জ তেলপাম্পে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী ‘চুয়াডাঙ্গা ডিলাক্স’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, চুয়াডাঙ্গার হকপাড়ার নয়ন আলীর স্ত্রী হাজের খাতুন (২৩) ও কাশেম আলীর স্ত্রী আকলিমা বেগম (৩৫)।

তাদের কাছ থেকে চুরি হয়ে যাওয়া শিশুটিকেও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

দুপুরে শিশুটির মা আফরোজা খাতুন বাদী হয়ে ওই দুই নারীর বিরুদ্ধে মানবপাচার অপরাধ ও দমন আইনে মামলা করেছেন।

মামলার বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার রাত ১০টার হাজেরা ও আকলিমা গোরস্তানপাড়া এলাকার হাফিজুর রহমানের বাড়িতে ঢুকে ঘরে ঘুমিয়ে থাকা তার ১২ দিনের শিশু ফাতেমাকে চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর পরই বাড়ির লোকজন তা বুঝতে পেরে পুলিশে খবর দেয় এবং রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি শুরু করে।

তবে হাজেরা ও আকলিমা দাবি করেন, তারা নির্দোষ। মূল আসামিরা সটকে পড়েছে।