খালেদার সঙ্গে দেখা করলেন ব্রিস্টলের মেয়র
যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের লর্ড মেয়র মো. ফারুক চৌধুরী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন।
মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়।
বৈঠকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন বিষয়সহ দুই দেশের আর্থ-সামাজিক নানা বিষয়ে নিয়ে কথা বলেন ফারুক।
বৈঠকে ব্রিস্টলের একজন নারী কাউন্সিলর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
