২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন শিবিরকর্মী আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  নাশকতার পরিকল্পনার অভিযোগে চান্দগাঁও আবাসিক এলাকার ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূরুল ইসলাম (২১) ও রফিকুল ইসলামকে (১৯) আদালতে পাঠানো হয়েছে।

আর অন্যজনের ব্যাপারে এখনো যাচাই-বাছাই চলছে বলে জানান চান্দগাঁও থানার এসআই  মো. মুজাহিদ।

এদিকে  বেলা ১১টার দিকে নগরীর কাজীর দেউড়ি ও আসকার দিঘীরপাড় এলাকায়  শিবির কর্মীরা কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।