ফেনীতে দুর্ঘটনায় নিহত ১
ফেনী সদরে মাইক্রোবাস ও হিউম্যান হলারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হন দুইজন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লালপোল এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত কমলা রানী দে (৪০) ফেনীর সোনাগাজী উপজেলার আকিলপুর গ্রামের সুনিল চন্দ্র দের স্ত্রী।
হতাহতরা সবাই হিউম্যানহলারের যাত্রী ছিল বলে পুলিশ জানিয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল কাদের জানান, লালপোলে চট্টগ্রামগামী মাইক্রোবাসের সঙ্গে ফেনীগামী হিউম্যান হলারের সংঘর্ষে ঘটনাস্থলে কমলার মৃত্যু হয়।
তার সঙ্গী লক্ষ্মী রানী দেসহ দুজন আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
