বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হোটেল মালিক নিহত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পাতারহাট বন্দরে এ দুর্ঘটনায় মৃত নূরুল ইসলাম (৫৫) শাহজালাল হোটেল অ্যান্ড রেস্তোরার মালিক।
তিনি মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের দুলিয়া মধ্য চর গ্রামের বাসিন্দা।
মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, হোটেলে থাকা পানির পাম্প চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে গেলে সেটি মেরামত করতে যান তিনি। এ সময় তিনি বিদুৎস্পৃষ্ঠ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
