সাভারে ইয়াবা বিক্রির অভিযোগে যুবলীগনেতা গ্রেপ্তার
ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সোমবার রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার মনসুর আলম মাদবর (৩৫) আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক।
এ সময় তার কাছ থেকে ৫৩টি ইয়াবা ট্যাবলেট ও একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) পরিদর্শক শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবলীগ নেতা মনসুরকে ইয়াবা বিক্রির সময় বাইপাইল বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখলসহ একাধিক অভিযোগ রয়েছে।
