২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলায় মংলা বন্দরের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

যৌতুকের মামলায় মংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

খুলনা সদর থানার ওসি মো. শাহবুদ্দীন আজাদ জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড এলাকার একটি বাসা থেকে প্রকৌশলী মো. শওকত আলীকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, যৌতুক চাওয়ার অভিযোগে শওকত আলীর বিরুদ্ধে একটি মামলা করেছেন তার স্ত্রী সালমা আক্তার শিল্পী। ওই মামলায় জারি করা আদালতের পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ১৮ অগাস্ট খুলনা আদালতে দায়ের করা মামলার আর্জিতে বলা হয়, ছোট বোনের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন শওকত। এ জন্য শিল্পীকে কয়েক দফা মারধর করে বাসা থেকে বের করে দেন তিনি।

দুই সন্তান নিয়ে শিল্পী বর্তমানে তার বাবার বাড়িতে বসবাস করছেন।