২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হন দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 05:08 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার সকালে ললাটি এলাকায় গাজীপুর-মদনপুর সড়কে এই দুর্ঘটনায় নিহতেরা হলন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরমানিকপুর গ্রামের জিলানী (৩০) ও কালু মিয়ার ছেলে আব্দুল খালেক (২৭)।

আহতরা হলেন সিএনজিযাত্রী নিহত জিলানীর স্ত্রী শারমিন ও ছেলে জাহিদ মিয়া। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ জানান, আড়াইহাজার উপজেলার রামচন্দ্রপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে মদনপুর যাচ্ছিল।

পথে মদনপুর এলাকায় ললাটি বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমুড়েমুচড়ে পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশসার যাত্রী জিলানী মারা যান। স্থানীয় একটি ক্লিনিকে মারা যান আবদুল খালেক নামের একজন।

এলাকাবাসী ট্রাক ও ট্রাকের চালক আশু শিকদারকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।