২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে এ সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী রজনী দাসের সঙ্গে ছাত্রদলকর্মী জামাল আহমদের কথা কাটকাটি হয়। এর জেরে এক পর্যায়ে ছাত্রলীগ-ছাত্রদলকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আধাঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুনরায় সংঘর্ষের আশঙ্কায় কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।