ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
হবিগঞ্জ সদরে বাড়ির ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকার শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনায় মৃত টেনু মিয়া (৬০) জলাধার পরিষ্কার করতে ছাদে উঠেছিলেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নেজাম উদ্দিন জানান, জলাধার পরিষ্কার করার সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান টেনু মিয়া। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
