২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

নিহত ইমাম হোসেন (২৫) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের জিন্না শেখের ছেলে।

রোববার রাত পৌনে ১২টার দিকে এমভি আল জোবায়ের -২ নামের জাহাজে পণ্য উঠা- নামা করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বহির্নোঙরে জাহাজে পণ্য উঠানো- নামনোর কাজ করার সময় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন ইমাম।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।