২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:47 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এর আগে এ দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গত ৮ অগাস্ট তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হন।

মোশাররফ হোসেন জানান, রোববার রাতে দলের ওয়ার্কিং কমিটির সভায় নুরুল ইসলামকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেয়া হয়।

ফটিকছড়ির সংসদ সদস্য ছিলেন নুরুল ইসলাম। তার আগে ওমানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।

সভাপতির দায়িত্ব পাওয়ার আগে চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন ক্ষমতাসীন দলের এই নেতা।