২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৪ মাসেও শুরু হচ্ছে না পদ্মা সেতুর কাজ: ওবায়দুল কাদের

আগামি চার মাসের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার দুপুরে বরিশালের গৌরনদীতে একটি সড়ক পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

এর আগে যোগাযোগমন্ত্রী গৌরনদী-পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের পুনর্ণিমাণ কাজ ও আগৈলঝাড়ার পয়সারহাটে নির্মাণাধীন একটি সেতুর কাজ পরিদর্শন করেন।

পরে গৈলঝাড়া ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয় আমাদের চোখ খুলে দিয়েছে। পরাজয় থেকে আমরা ভুল সংশোধন করে শোকের মাসে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করব।”