২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপি নেতা খুন

নরসিংদী শহরে শনিবার রাতে এক বিএনপি নেতা খুন হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 04:00 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

নিহত দেলোয়ার হোসেন দেলু (৩৫) সদরের হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।

রোববার দুপুরে নরসিংদী সদর হাসপাতলে ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

দেলুর ভাই কামাল হোসেন জানান, শনিবার রাতে মোবাইল ফোনে একটি কল পেয়ে দেলু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে খবর পাওয়া যায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, স্বার্থসংশ্লিস্ট ব্যাপারে দেলোয়ার হোসেন দেলু খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।

নরসিংদী সদর থানা বিএনপি সভাপতি সমীর ভূইয়া এ হত্যাকাণ্ডের জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন।