চাঁপাইনবাবগঞ্জে শিবিরসহ আটক ৮
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে তিন শিবিরকর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ও রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার এসআই আবু সাইদ জানান, বেলা ১২টার দিকে শহরের শিবতলায় একটি অটোরিকশা তল্লাশি করে তিন শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
এ সময় ওই অটোরিকশা থেকে দুইটি হাতবোমাও উদ্ধার করা হয় বলে তিনি জানান।
সদর থানার ওসি বজলুর রশীদ জানান, জেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে।
তবে এরা শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।
