গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাইবান্ধার দুই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।
শনিবার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মজিদপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাজরা খাতুন (৬) ও সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে ইনু মিয়ার (৩) মৃত্যু হয় ।
বেলকা ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক ও জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
