২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 06:43 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

নিহত মোহাম্মদ সোহেল (৩০) উপজেলার বার আউলিয়া এলাকার ফুলতলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। সংঘর্ষে সোহেলের বাবা শাহাবুদ্দিনও আহত হয়েছে।

শুক্রবার দুপুরে ফুলতলা গ্রামে সংঘর্ষের ঘটনায় দেলোয়ার হোসেন ও হেলাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম।

ওসি সামিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলাগাছ কাটা নিয়ে প্রতিবেশী দুপক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে দেলোয়ার ও হেলালের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল আহত হয়। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, “আগে থেকেই তাদের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল বলে শুনেছি।”

এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।