২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রেন থেকে পড়ে নিহত ১

কুমিল্লা জেলার বুড়িচংয়ে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের বুড়িচং উপজেলার গাজিপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলী আকবর জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞাতনামা (৩০) ওই ব্যক্তি নীচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।