২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে ডুবে যাওয়া কলেজছাত্রের লাশ তিনদিন পর উদ্ধার

মিরসরাইয়ে লেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মিরসরাইয়ের পর্যটন এলাকা মহামায়া লেকে ভেসে ওঠার পর স্থানীয়রা কফির উদ্দিন সুমনের (২১) লাশটি উদ্ধার করে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কফিলের লাশটি উদ্ধারের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈদের দুদিন পর রোববার বিকালে মহামায়া লেকে বন্ধুদের সাথে বেড়াতে আসেন ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র সুমন। লেকে নেমে ডুবে যান তিনি।

পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরিরা চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ জানান, সুমনের সহপাঠীরা সুনির্দিষ্ট করে ডুবে যাবার স্থান দেখাতে না পারায় লাম উদ্ধারে দেরি হয়।