২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

নেত্রকোনায় ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছরের সশ্রম কারাভোগ করতে হবে।

বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।

দণ্ডিত খোকন মিয়া (৩০) নেত্রকোনার পূর্বধলা  উপজেলার সোনাইকান্দা গ্রামের রুস্তম আলীর ছেলে।

রায় ঘোষণার সময় খোকন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল হান্নান রঞ্জন জানান, ২০০৩ সালের ১১ অক্টোবর রাতে সোনাইকান্দা গ্রামে দরজা ভেঙে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে খোকন মিয়া।

ওই রাতে গৃহবধূটির স্বামী বাড়ি ছিলেন না।

স্থানীয় প্রভাবশালীরা আপোস করার নামে কালক্ষেপণ করে। পরে ওই বছরের ১৩ নভেম্বর পূর্বধলা থানায় তিন জনকে আসামি করে  মামলা করেন ওই গৃহবধূ।

২০০৪ সালের ১৮ জানুয়ারি খোকনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।