২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 07:16 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

পুলিশ বলছে, ছিনতাই করার সময় পুলিশের শটগানের গুলিতে ওই যুবক আহত হন।

পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ১১টার দিকে ধনিয়া কলেজের সামনের রাস্তায় কয়েকজন ‍যুবক পথচারীদের রাস্তা আটকে ছিনতাই করছিল।

“এ সময় পুলিশ সেখানে উপস্থিত হলে ছিনতাইকারীরা পুলিশের দিকে ঢিল ছোড়ে। পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছুড়লে মাসুদ (২২) নামে এক ছিনতাইকারী পায়ে গুলি লাগে।”

পরে পুলিশ মাসুদসহ আরো দুজনকে দুটি চাপাতিসহ গ্রেপ্তার করে বলে মিনহাজুল ইসলাম জানান।