পটুয়াখালীতে জামায়াত নেতা গ্রেপ্তার
পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আহসানকে শহরের ২ নম্বর বাঁধঘাট (ডোনাভান) এলাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই জামায়াত নেতা বাঁধঘাট এলাকায় সংগঠনের নেতা-কর্মীদের জমায়েত করছিলেন।
