২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিবাদ মিটাতে গিয়ে খুন

লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় বিবাদ মিটাতে গিয়ে নজরুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

নজরুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে মারা যান।

তিনি উপজেলার পানবাড়ী গ্রামের বদির উদ্দিনের ছেলে।

পাটগ্রাম থানার ওসি সোহরাব হোসেন জানান, রোববার রাতে পানবাড়ী গ্রামের দেলোয়ার এবং রিপন এ দু’ভাইয়ের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। বিবাদের এক পর্যায়ে দু’ভাই ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়।

প্রতিবেশী নজরুল বিবাদ থামাতে গিয়ে দায়ের কোপে গুরুতর আহত হন। রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে পাটগ্রাম থানায় সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।