২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা বিদ্যুৎহীন: প্রকৌশলী বরখাস্ত

দায়িত্বে অবহেলার কারণে ভোলার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

যান্ত্রিক ত্রুটির কারণে গত শনিবার রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন ভোলার ১৮ লাখ বাসন্দিা।

সোমবার দুপুরে জেলা প্রশাসক খন্দকার মোস্তাফিজুর রহমান ভোলার বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলীর বরাত দিয়ে এ তথ্য জানান।

যান্ত্রিক ত্রুটির কারণে ভোলার গ্যাসভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে বিদ্যুৎহীন পুরো ভোলা জেলা।

নদীর তলদেশ দিয়ে ভোলা পটুয়াখালী মেরিন কেবল লাইনটিও ত্রুটির কারণে ১৫ দিন ধরে বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে শঙ্কায় পড়েছেন দ্বীপ জেলা ভোলার মানুষ। ভোলা পৌরসভাসহ জেলার পাঁচটি পৌর এলাকা ও হাসপাতালে পানি সরবরাহও বিদ্যুতের অভাবে বন্ধ যাওয়ায় ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ।

ভোলা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, জেনারেটরের ত্রুটি দেখা দেয়ায় শনিবার রাত সাড়ে ৯টা থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না।

“জেনারটরটি স্থাপন করেছে ভারতের অ্যালস্টন কোম্পানি। তাদের খবর দেয়া হয়েছে, তারা এসে জেনারেটর মেরামত করার পর আবার বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।”

পুরনো খবর:

বিদ্যুৎ বিপর্যয়ে ভোলা অন্ধকারে