২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবকুণ্ডে লাশ হল ক্যামব্রিয়ানের ছাত্র

মাধবকুণ্ডে স্নান করতে নেমে নিখোঁজ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের লাশ পাওয়া গেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

রোববার দুপুরে জসীম শেখ (১৮) নিখোঁজ হন। সোমবার সকালে তার লাশ পাওয়া যায়।

জসীম গাজীপুরের টঙ্গীর এরশাদনগর গ্রামের আশিক শেখের ছেলে।

তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বড়লেখা থানার ওসি সেলিম নেওয়াজ জানান, রোববার দুপুরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১৪ জন শিক্ষার্থী মাধবকুণ্ডে বেড়াতে আসেন।

দুপুর ২টার দিকে তাদের মধ্যে ৩/৪ জন সাঁতার কাটতে নামেন ঝর্নার নিচে।

এক পর্যায়ে পানির ঘূর্ণিতে তলিয়ে যান জসীম শেখ।

সিলেট থেকে আসা ডুবুরিরা তার লাশ উদ্ধার করেছে বলেও তিনি জানান।