অধিকার কার্যালয়ে তল্লাশি
সেক্রেটারিকে গ্রেপ্তারের পর মানবাধিকার সংগঠন অধিকারের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
আদালতের অনুমতি নিয়েই রোববার রাতে এই তল্লাশি চালানো হয় বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ডানঘেঁষা এই মানবাধিকার সংগঠনটির সেক্রেটারি আদিলুর রহমান খানের গুলশান-২ নম্বরের বাড়িতেই এর কার্যালয়। সেখান থেকে আগের দিন আদিলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ অধিকার কার্যালয়ে আধা ঘণ্টা ধরে তল্লাশি চালায়, যাদের বিরুদ্ধে হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য বিকৃত করে প্রচারের অভিযোগ এনেছে পুলিশ।
কার্যালয় থেকে কম্পিউটারের সিপিইউ পুলিশকে নিতে দেখা যায়।
তল্লাশি অভিযানে কী পাওয়া গেছে- জানতে চাইলে সে বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা নাজমুল।
আদিলুর রহমান খান শুভ্র, ফাইল ছবি
এর সঙ্গে মানবাধিকার সংগঠনটির কার্যালয়ে তল্লাশি চালানোর অনুমতিও পুলিশ নেয়।
আদিলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠনও তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।
জামায়াত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইনজীবী আদিল চারদলীয় জোট সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।
